ধবল ধোলাইয়ে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সমাপ্তি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বাংলাদেশের কাছে আরো একবার অসহায় আত্মসমর্পণ করলো জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ সফরকারীরা।

পুরো সিরিজে স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হওয়া জিম্বাবুয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

১২০ রানের লক্ষ্যে লিটন দাশের অপরাজিত হাফসেঞ্চুরিতে ২৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয়ের সীমানায় পৌঁছে যায় মাহমুদউল্লাহর দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ১২ রানে ওপেনার টিনাশে কামুনহুকামুয়ের উইকেট তুলে নেন আল-আমিন হোসেন।

এরপর ক্রেগ আরভিনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন ওপেনার ব্রেন্ডন টেলর। ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন আফিফ হোসেন। ৩৩ বলে ৩টি চারে ২৯ রান করা আরভিনকে আউট করেন আফিফ।

মেহেদি হাসান, আল-আমিন মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেমন রানের গতি বাড়ে নি, তেমনি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।

তবে ব্যতিক্রম ছিলেন টেইলর। ওপেনিংয়ে নেমে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন।

সর্বোচ্চ দুটি করে উইকেট পান মুস্তাফিজ ও আল-আমিন। আর একটি করে উইকেট করে নেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ।

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দলীয় ৭৭ রান তোলেন লিটন দাশ ও নাঈম শেখ। ছন্দে থাকা নাঈম ১১তম ওভারে ক্রিস এমপোফুর বলে বিদায় নেন। ৩৪ বলে ৫টি চারে ৩৩ করে টিনাশে কামুনহুকামউইকে ক্যাচ দেন।

এরপরই টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজ জুড়ে ছন্দে থাকা লিটন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৮ চারে ৬০ রানে অপরাজিত থাকেন এই ডান হাতি। ১৬ বলে ২ ছক্কায় হার না মানা ২০ করে জয় সহজ করে দেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের বড় ব্যবধানে হেরেছিল শন উইলিয়ামসের দল।