ঢাকার ধামরাইয়ে গাছ কাটার সময় চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও, আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (০৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম জানা যায় নি।
জানা যায়, ধামরাইয়ের বালিয়া এলাকায় সরকারিভাবে রাস্তার পাশে একটি গাছ কাটা হচ্ছিল। এসময় পাশে ভ্যানে বসে থাকা কয়েকজনের উপরে গাছ পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঠিকাদারের অসতর্কতায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

