নতুন করে করোনা শনাক্ত দেশের চার জেলায়



নতুন করে করোনা শনাক্ত দেশের চার জেলায়

নতুন করে দেশের আরও চার জেলায় করোনায় আক্রান্তের খবর মিলেছে। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে যথাক্রমে- ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, লালমনিরহাট ও ঝালকাঠি জেলায়।

এসময় তিনি বলেন, এখন যারা শনাক্ত হচ্ছেন তাদের সবাই গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে গিয়ে এলাকায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি সকলের উদ্দেশে বলেন, কেউ যাতে বাইরে ভ্রমণ করতে না পারেন। বাইরে ভ্রমণ না করলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যায় ঢাকায় রয়েছে ৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বাকিরা অবস্থান করছেন। এছাড়াও, নতুন করে মারা গেছেন আরও ৪ জন। সেইসাথে এখন পর্যন্ত দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্ত হয়েছেন ৬২১ জন।

পেপার’স লাইফ/খবর/জাতীয়