দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩৮১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৪৩৯ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জন। দেশের ৫২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ১০ হাজার ৫৯৭ জন।
আজ সোমবার (১ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, গত বছরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে এ মারণ ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৩ হাজার ৯১১ জন। আর মারা গেছে ৩ লাখ ৭৩ হাজার ৮৯৯ জন।

