নতুন ডাইনোসরের ফসিল নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা


paperslife

মেক্সিকোতে পাওয়া ডাইনোসরের ফসিল নিয়ে এতদিন চিন্তায় ছিলেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন আবিষ্কৃত কোনো প্রজাতির ডাইনোসরের সঙ্গেই যেন মিলছিলো না নতুন পাওয়া এ ফসিল।

শেষ পর্যন্ত এর একটি সমাধানে আসতে পেরেছেন গবেষকরা। তারা বলছেন, ছোট আকৃতির ওই ডাইনোসরটি সুস্কিটাইরেনাস হ্যাজেলি গোত্রের।

বিজ্ঞানীরা ধারণা করেন, ‘এই গোত্রের ডাইনোসর টাইরেনোসারাস রেক্স বা টি-রেক্স গোত্রের আগে পৃথিবীতে ছিল।’

বিজ্ঞানীরা আরও ধারণা করেন, ‘সুস্কিটাইরেনাস গোত্রভুক্ত এক প্রজাতির ডাইনোসরই বিবর্তনের মাধ্যমে বড় আকৃতি লাভ করে টি-রেক্স প্রজাতিতে পরিণত হয়।’

সুস্কিটাইরেনাস গোত্রের ডাইনোসরের অস্তিত্ব ছিল প্রায় ৯ কোটি ২০ লাখ বছর আগে। কারণ টি-রেক্স গোত্রের ডাইনোসরের রাজত্ব ছিল ৮ কোটি থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে।

ফসিল থেকে পাওয়া গবেষকদের ধারণা, নব আবিষ্কৃত এই গোত্রের ডাইনোসর একইসঙ্গে তৃণভোজী ও মাংসাশী ছিল।

অবশেষে বিজ্ঞানীদের চিন্তার অবসান ঘটলো মেক্সিকোতে প্রায় ২০ বছর আগে পাওয়া ডাইনোসরের এই ফসিল নিয়ে।