নতুন বছরে ন্যান্সির মিউজিক ভিডিও




বিনোদন প্রতিবেদক
নতুন বছরের প্রথম প্রহরে ইউটিউবে মাই সাউন্ডের অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে ন্যান্সির নতুন মিউজিক ভিডিও ‘মৌনতা’। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটি গত নভেম্বরে প্রকাশিত হলেও গানের ভিডিও নিমার্ণ তখনও হয়নি। নতুন বছরের চমক হিসেবে ‘মৌনতা’ গানের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড।
ভিডিও’র নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন জানান, ‘ডিসেম্বরে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, সিলেটের জাফলং ও মাধবকুন্ডে মৌনতা গানের ভিডিও’র শুটিং করা হয়। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন রিফাত ও পৃথা।’
‘মৌনতা’ গানের কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী আর সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। ‘মৌনতা’ গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটিতে একদিকে যেমন বিরহ রয়েছে, তেমনি রয়েছে প্রিয় মানুষের জন্য হাহাকার। গীতিকার রিজভী খুব দারুণ ভাবে গানের কথাগুলোকে সাজিয়েছেন। আর অমিত চ্যাটার্জি সেটিকে সুররারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস আমার ভক্ত- শ্রোতারা গানটির মতো এর ভিডিওটিও পছন্দ করবেন।’
উল্লেখ্য, ২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও তার অভিষেক হয়। পরের বছর ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে আলোচনায় আসেন ন্যান্সি। আর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবিতে ‘দুই দিকেই বসবাস’ গানটি গেয়ে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘মৌনতা’ গানের ইউটিউবের ভিডিও লিংক: