তামিমের প্রয়োজন মাত্র ১০৮ রান। এই রানটুকু করতে পারলেই নতুন মাইলফলক। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
সোমবার (১ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচে ১০৮ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে সাত হাজার রান পূর্ণ হবে তামিমের।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
ব্যাটসম্যান ম্যাচ রান
তামিম ইকবাল ২০৪ ৬৮৯২
সাকিব আল হাসান ২০৬ ৬৩২৩
মুশফিকুর রহিম ২১৬ ৬১০০
মাহমুদুল্লাহ রিয়াদ ১৮৫ ৩৯৯৪
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ৩৪৬৮

