নতুন ৯ জনসহ দেশে করোনায় আক্রান্ত ৭০, মৃত ৮



নতুন ৯ জনসহ দেশে করোনায় আক্রান্ত ৭০, মৃত ৮

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন।

শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে। এবং আক্রান্ত হয়েছেন মোট ৭০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে দুই শিশু বলে জানা গেছে।