নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩




নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো ৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার বোর্নোর বিউ শহরের একটি বাজারে সন্দেহভাজন জঙ্গিরা এ হামলা চালায়।
স্থানীয় সম্প্রদায়ের নেতা আলিয়ু ইদ্রিসা জানিয়েছেন, ত্রাণ কর্মীরা বোকো হারামের সঙ্গে আট বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের সময় বিস্ফোরণগুলো ঘটানো হয়।
এছাড়া বোর্নো পুলিশের মুখপাত্র ভিক্টর ইসুকু জানিয়েছেন, এ ঘটনায় দুই বোমারুও নিহত হয়েছেন।
কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও সাধারণত বোকো হারাম দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে। জঙ্গিগোষ্ঠীটি প্রায়ই জনতার ভিড়ের মধ্যে হামলা চালাতে আত্মঘাতী বোমারুদের ব্যবহার করে। এসব আত্মঘাতীর মধ্যে প্রায়ই নারী ও বালিকারাও থাকে।
এর আগে, গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবির একটি মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এটি নাইজেরিয়ায় চালানো অন্যতম প্রাণঘাতী হামলা।
আরও পড়ুন;
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৫০   
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১৬       
মিশরে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫
আফগানিস্তানে তালেবান হামলা, ২২ পুলিশ নিহত     
মোগাদিসুতে জোড়া বোমা হামলায় নিহত ১৭    
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮