নামাজ আদায়ের জন্য সকল মসজিদ খুলে দিল সৌদি আরব


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণের কারণে বন্ধ হয়ে যাওয়া মসজিদ এবার নামাজ আদায়ের জন্য খুলে দিয়েছে সৌদি আরব। আজ রোববার (৩১ মে) সব মসজিদ খুলে দিয়েছে সরকার। গত দুই মাসের বেশি সময় পর দেশটির সব মসজিদ খুলে দিল সরকার।

দুই মাসের বেশি সময় ধরে মুসল্লিরা সৌদির কোনো মসজিদে নামাজ আদায় করতে পারছিলেন না। অবশেষে আজ থেকেই বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হলো।

লোকজনকে আবারও মসজিদে নামাজ আদায়ের জন্য ডাকা হচ্ছে। এটা সত্যিই অন্য রকম এক অনুভূতি বলে জানিয়েছেন স্থানীয়রা।

মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে ছুটে গেছেন। তবে সবাইকে কঠোর বিধি-নিষেধ পালন করে মসজিদে নামাজ আদায় করতে হবে।

মসজিদে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। একই সঙ্গে নামাজের জন্য প্রয়োজনীয় সব কিছু নিজের সঙ্গে নিয়ে যেতে হবে এবং বাসা থেকেই ওযু করে আসতে হবে।

এছাড়া নামাজের পর কারো সঙ্গে হাত মেলানো যাবে না এবং কমপক্ষে ২ মিটার দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে।

তবে বয়স্ক ব্যক্তি, ১৫ বছরের কম বয়সী শিশু এবং কোনো ধরনের শারীরিক অসুস্থতা আছে এমন লোকজনের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

তবে সব মসজিদ খুলে দেওয়া হলেও হজ এবং ওমরাহ এখনও বন্ধই থাকছে। প্রায় ৩ কোটি বাসিন্দার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৪৮০ জন।

এদিকে, ২ মাস পর জেরু জালেমের আল আকসা মসজিদও আজ খুলে দেওয়া হয়েছে। মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের পর মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ।