নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লার একটি বাড়িতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।
ঘটনাটি ঘটে আজ (সোমবার) ভোরে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, টিনের ঘরের দুটি রুমে মেয়ে ও দুই নাতনিকে নিয়ে বাস করেন আব্দুল আলীম। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সময় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন রান্নাঘরসহ শোবার ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র ও কাপড় চোপড় পুঁড়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় ও দগ্ধদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঠিক কি কারণে অগ্নিকান্ডটি ঘটে তা উদঘাটনের জন্য তদন্ত শুরু করে তারা।
প্রসঙ্গত, আগুনে দগ্ধ চার জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

