নারী ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরষ্কার দিচ্ছে বিসিবি




দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য বয়ে এনেছে নারী ক্রিকেটাররা। আর তাই এশিয়া কাপ জয়ের পর বিসিবি থেকে বড় অঙ্কের পুরস্কারই পাচ্ছেন মেয়েরা।

এশিয়া কাপ গোটা দেশ উচ্ছ্বসিত মেয়েদের এই সাফল্যে। আর তাই দারুণ এই অর্জনের স্বীকৃতি মেয়েরা পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেয়েদের জন্য ঘোষণা করেছে ২ কোটি টাকা পুরস্কার। দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে।
রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত বোর্ড সভা ও ইফতার শেষে এই ঘোষণা দেওয়া হয়। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেট হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ
এর আগে, প্রতিযোগিতার গ্রুপপর্বেও ভারতকে ৭ উইকেটে হারায় মেয়েরা। গ্রুপপর্বে পাকিস্তানও হারে বাংলাদেশের মেয়েদের কাছে।