বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাবিনা খাতুন ও তাঁর বোন সালমা খাতুন। তাঁদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় অবস্থিত জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে প্রতিবেশী ইমনের নেতৃত্বে অন্যরা এই হামলা চালানো হয়েছে।

