না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।
তিনি বলেন, ‘লিনা আপা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল।’
ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সবশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।

