নিউইয়র্কে করোনার লক্ষণ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা কম নয়



নিউইয়র্কে করোনার লক্ষণ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা কম নয়
A medical worker in a protective suit stands with an isolation stretcher in front of the Columbus Clinic, where patients suffering from coronavirus disease (COVID-19) were moved from Spallanzani Hospital, in Rome, Italy March 16, 2020. REUTERS/Remo Casilli - RC2YKF9NN5IQ


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার আগেই মারা যাওয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে।

করোনায় মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে কেবল ল্যাবরেটরিতে পরীক্ষার পর শনাক্ত হওয়াদের। তবে যারা ল্যাবেই আসতে পারেননি, তাদের সংখ্যাটা সে দেশের অন্য স্থানেও তালিকায় আসছে না।

করোনার লক্ষণ নিয়ে বাড়িতে মারা যাওয়া ব্যক্তিদের মৃতের তালিকায় যোগ করা হলে সংখ্যাটা অনেক বেশি হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ১৩ হাজার আটশ ৮৬ জন। এরই মধ্যে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুই হাজার চারশ সাতজন এবং নতুন আক্রান্তের সংখ্যা ২৬ হাজার নয়শ ৪৫ জন।

সূত্র : ডাব্লিউওয়েটিভি