নিখোঁজ থেকে মিলেছে খোঁজ; গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব




বাংলাদেশ কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার।
আজ শনিবার সকালে তিনি তাঁর ভাই মিজানুর রহমানকে ফোন করে জানিয়েছেন, তিনি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির উত্তর বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমিনুরের সন্ধানে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম। হঠাৎ গতকাল দেখি, তাঁর মোবাইল ফোনটি সচল। তারপর গুলশান তাঁকে আমরা উদ্ধার করি। একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
২০-দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান তিন দিন ধরে নিখোঁজ বলে ৩০ আগস্ট তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে দায়ী করে বিবৃতি দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নিখোঁজের ৪৪ দিন পর গতকাল শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান পরিবারের কাছে ফিরেছেন । ৭ নভেম্বর আগারগাঁও থেকে তাঁকে মাইক্রোবাসে তোলা হয় বলে তিনি জানান। আর ২২ ডিসেম্বর রাত একটায় বিমানবন্দর সড়কে ছেড়ে যাওয়া হয় তাঁকে।
এর আগে ১৯ ডিসেম্বর একটি অনলাইন পোর্টালের নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জে পাওয়া যায় । ১০ অক্টোবর ধানমন্ডির স্টার কাবারের সামনে থেকে উৎপলকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তার অন্তর্ধানে সরকারের হাত রয়েছে বল সন্দেহ করে আসছিলের দলটির নেতারা। নিখোঁজ কয়েকজনের ফিরে আসার মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।