নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জেরে ব্লু-চিপ সূচক ঊর্ধ্বমুখি।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ কমে ৬ হাজার ২০০ দশমিক ৬৯ পয়েন্টে নেমে গেছে। তবে ১ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৩ দশমিক ৯৫ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ১ হাজার ৪৩১ দশমিক শূন্য ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৩৯৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪২৪ কোটি ৩২ লাখ ২৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৬২ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত ছিল ৫১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫৬২ দশমিক ৮৬ পয়েন্টে নেমে গেছে। ২৩ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৪১৬ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৩৪৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৪৪৩ টাকা।