সিবিওটিতে এদিন সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সফট রেড উইন্টার হুইট বিক্রি হয় ৪ ডলার ৩৪ সেন্টে— যা আগের দিনের তুলনায় ৬ সেন্ট বা ৫ শতাংশ কম। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে হার্ড রেড উইন্টার হুইট বিক্রি হয় প্রতি বুশেল ৪ ডলার ৩১ সেন্টে— যা আগের দিনের তুলনায় ৫ সেন্ট বা ৮ শতাংশ কম।
অন্যদিকে মিনিয়াপলিশ গ্রেইন এক্সচেঞ্জে (এমজিইএক্স) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল বসন্তকালীন গম বিক্রি হয় ৬ ডলার ৬৩ সেন্টে— যা আগের দিনের তুলনায় ৭ সেন্ট কম। মূলত উৎপাদনকারী অঞ্চলগুলোয় বৃষ্টি হওয়ায় সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার খবরে বাজারে পণ্যটির দাম কমেছে।
এদিকে সিবিওটিতে গতকাল ভুট্টার দাম কমেছে আগের দিনের তুলনায় ৩ শতাংশ। এদিন ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৭১ সেন্টে— যা আগের দিনের তুলনায় ৪ সেন্ট কম। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক পূর্বাভাসে চলতি বছর দেশটিতে ভুট্টা উৎপাদন বাড়ার খবরে পণ্যটির দাম কমেছে। সিবিওটিতে এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৩২ সেন্টে— যা আগের দিনের তুলনায় ৬ সেন্ট কম।
