দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। সঙ্গে সঙ্গে লেনদেনও কমেছে উভয় বাজারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫৪ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭৩ দশমিক ৩৭ পয়েন্টে। ১৭ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে ২ হাজার ১২৬ দশমিক ১৮ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ৯ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৬ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৫০৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৭৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৭৬ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৭৯০ দশমিক ৯৯ পয়েন্টে নেমে যায়। ১৩৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ১৯০ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১২ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৫৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৪ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৬১৩ টাকা।
