উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৭০৫ দশমিক ৫৭ পয়েন্টে। ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ কমে ২ হাজার ১০৭ দশমিক ৪৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ১৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১৮১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৯৮ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৭৩টির ও অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৩৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৬৫৪ দশমিক ৩৭ পয়েন্টে নেমে যায়। ১৫৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪৭৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১২ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা।
