বহুদিন আলোচনায় থাকা নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির গেজেট প্রকাশ করেছে সরকার।
আইন মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারিত সময়ের দু’দিন আগে এই গেজেট প্রকাশ করা হলো।
এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০ ডিসেম্বর নিম্ন আদালতের আচরণ বিধি চূড়ান্ত ও গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রকে আরো তিন দিনের সময় দেয়। যদিও গেজেট প্রকাশে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক এ সংক্রান্ত মন্তব্যের পরই গেজেট প্রকাশ হলো। মন্ত্রী বলেছিলেন, আচরণ বিধির খসড়াটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির এটি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই গেজেট প্রকাশ করা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। তিনি স্বাস্থ্যগত কারণে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অষ্ট্রেলিয়া যান। পরে সেখান থেকেই তিনি পদত্যাগ পত্র পাঠান।
আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের এই শৃঙ্খলা ও আচরণ বিধি বিচার বিভাগে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা শেষ বারের মতো এটি যাচাই বাছাই করেছি যাতে গেজেট প্রকাশের পর যাতে এটির ব্যাপারে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে।
