করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব নিস্তব্ধ! বাংলাদেশেও এটার প্রভাব মহামারী আকারে ধারণ করে চলছে। এর করণে বন্ধ হয়েছে কারখানা, অফিস, আদালত সহ অনেক প্রতিষ্ঠান। এতে করে অসহায় হয়ে পড়েছে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো। আর তাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে আসলেন মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেট স্মারক জার্সি ও ব্রেসলেট নিলামে তুলতে যাচ্ছেন মাশরাফি। এরই মধ্যে নিলামের ব্যাপারে ‘অকশন ফর অ্যাকশন’ প্লাটফর্মের সঙ্গে কথা শুরু হয়েছে।
বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের নিলাম পরিচালনাকারী অকশন ফর অ্যাকশনই মাশরাফির এই নিলাম পরিচালনা করবে। জেনে রাখা ভালো, নিলামে বিক্রি হওয়া এই স্মারকগুলোর সকল টাকা ব্যয় হবে অসহায়দের জন্য।
নিলামে মাশরাফির কী কী স্মারক উঠছে, দুই-একদিনের ভেতরে তা নিশ্চিত করা হবে। এর পর ঘোষণা করা হবে নিলামের তারিখ। এ থেকে প্রাপ্ত অর্থ দেশে করোনাভাইরাস আক্রান্ত ও দুস্থদের সহায়তায় ব্যয় হবে।
এর আগে সাকিবের ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে আত্মপ্রকাশ করে ‘অকশন ফর অ্যাকশন’। সাকিবের ব্যাটটি শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় সেটি কিনে নেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী।
একটি ব্যাট নিলামে তোলার খবর জানান মুশফিক। সেটি দিয়ে ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারসেরা ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।
সেই রেশ না কাটতেই ব্যাট নিলামের কথা জানান আশরাফুল। ওই ব্যাট দিয়ে অভিষেক টেস্টে লংকানদের বিপক্ষে সেঞ্চুরি এবং ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে ঐতিহাসিক শতক করেন তিনি।
শুধু স্মারক নয়, এর আগে করোনা ভাইরাস সহ বিভিন্ন কারণে নড়াইলে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি। কয়েকদিন আগে ডাক্তারদের সেফটির জন্য তৈরি করেছেন ‘ডক্টরস সেফটি চেম্বার’

