পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর গত আসরে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালেদ লতিফের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সাময়িক নিষিদ্ধ আছেন তারা। প্রমানসহ সবধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার।
পিএসএলের সর্বশেষ আসরের শুরুর দিকে শারজিল ও লতিফের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আসে। দুজনই ছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের খেলোয়াড়। সে সময় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলে পাকিস্তানের গণমাধ্যমে দুজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে সংবাদও প্রচার করা হয়েছিল।
কিন্তু অবশেষে প্রমাণ মিলেছে শারজিল ও লতিফের ম্যাচ ফিক্সিংয়ের বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রেক্ষিতে সবধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে।
