প্রতিনিয়ত নিয়ন্ত্রণ হারাচ্ছে বাস, কারওয়ান বাজারে নিহত ১


road accident @paperslife

রাজধানীর কারওয়ানবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে এক যাত্রীর মৃত্যু। আহত হয়েছেন একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, নিহত যাত্রীর নাম জরিনা বেগম (৬০)।এ ঘটনায় তার মেয়ে আহত বেবী আক্তারকে (২০) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে কারওয়ানবাজার মোড় থেকে ফার্মগেইটের দিকে কিছুটা এগিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-  বেপরোয়া গতিতে চলছিলো বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ৫

পুলিশ জানায়, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সড়কের মাঝে মেট্রোরেল নির্মাণ কাজের জন্য কংক্রিটের ডিভাইডার বসানো হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে মতিঝিল থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের দিকে চালকের পাশের আসনে বসা মা-মেয়ে ধাক্কা খেয়ে হতাহতের এই ঘটনা ঘটে।