বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ৬ হাজার ২৮১ দশমিক ৮৭ পয়েন্টে নেমে গেছে। ১৭ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ২ হাজার ২৬৮ দশমিক ৭৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১১ দশমিক শূন্য ১ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে ১ হাজার ৩৮১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩০ কোটি ৮৭ লাখ ৬ হাজার ১৪৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৯ দশমিক ৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৫ দশমিক ৯৬ পয়েন্টে নেমে গেছে। ১৭৩ দশমিক ৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৫৭ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।
