দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন ফাফ ডু প্লেসি।
সোমবাব (১৭ ফেব্রুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কুইন্টিন ডি ককের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা যাতে দলের মধ্যে সুবিধা করতে পারে তার জন্য অধিনায়কত্ব ছেড়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেন ডি কক। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ভাবা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে।
হঠাৎ নেতৃত্ব ছাড়ার কারণ জানিয়ে ডু প্লেসিস বলেন, ‘ক্রিকেটে দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়াটা অত্যন্ত সম্মানের ও মর্যাদার। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। দলে নতুন অধিনায়ক, নতুন মুখ এসেছে।’
অধিনায়কত্ব ছাড়লেও অবশ্য তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান ডু প্লেসি।

