নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
ওই অঞ্চলের জেলা প্রশাসক জ্ঞান নাথ ধকাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা মিয়াগদিতে নয় জনের মৃত্যু হয়েছে ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, “উদ্ধারকারী দল কিছুক্ষণ আগেই প্রত্যন্ত ওই এলাকাগুলোতে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে,”।
মিয়াগদির প্রতিবেশী কাসকা জেলায় আরও সাত জন নিহত হয়েছেন বলে পর্যটন শহর পোখরা থেকে জানিয়েছেন আরেক সরকারি কর্মকর্তা।
এর পাশাপাশি ওই অঞ্চলের জাজারকোট জেলায়ও আরও সাত জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
“এখনো নিখোঁজ আট ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছি আমরা,” বলেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠা।

