বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে চলছে লকডাউন। কিন্তু এরপরেও থেমে নেই বিভিন্ন কাল্পনিক বিষয়গুলো। এবার এমনই এক ঘটনার জন্ম দিয়েছে পোল্যান্ডের এক নাগরিক। সম্প্রতি দেশটিতে লকডাউন তুলে দেওয়া হয়েছে।
Niezły świr pic.twitter.com/UETZOJ6NIh
— Wnukers (@wnukers) May 21, 2020
যার ফলে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা।কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সেখানে ঘটে যায় এক ঘটনা, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও-তে এক ব্যক্তিকে ভাল্লুকের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে, নিজেকে বাঁচানোর তাগিদে ভাল্লুকের চোয়াল চিরে ডুবিয়ে মারা চেষ্টা করছেন এই ব্যক্তি।
ভিডিও-তে ব্যক্তিটিকে ভাল্লুকের খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভাল্লুককে কাছে এগিয়ে আসতে দেখে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে জলে ঝাঁপ মারে ব্যক্তিটি। কিন্তু ভাল্লুকও জলে ঝাঁপ দেয়, আর তখনই ভাল্লুকের চোয়াল ফাটিয়ে সেটিকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে এই ব্যক্তি। সূত্রানুসারে এই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।
সূত্র: এনডিটিভি।

