পচা শামুকে পা কাটল পিএসজির




দারুণ ছন্দে ছুটে চলছিল পিএসজি। শেষমেষ কিনা পচা শামুকেই পা কাটল। পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা স্ত্রাসবুর্গের কাছে হেরে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল নেইমারের পিএসজি।
লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পিএসজি ২-১ গোলে হেরেছে স্ত্রাসবুর্গের কাছে। খেলার ১৩ মিনিটে নুনো দা কস্তা স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৬৫ মিনিটে স্ত্রাসবুর্গের স্ট্রাইকার স্টেফান বাওকেনের গোলে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পেতে হয় পিএসজিকে।
নেইমার যোগ দেওয়ার পর পিএসজির প্রথম হার এটি। লিগে ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্সেই ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন;  আরো চারবছর বাড়ল বার্সা-মেসি সম্পর্ক
মেসির ফেভারিট ম্যানসিটি-পিএসজি
চিলি, নেদারল্যান্ডসদের পথে ইতালিও  
‘রোনালদো আমার থেকেও বেশি স্বার্থপর’
জিদানের জাদুর দন্ডে মরচে ধরেছে