পথের মাঝে নারী শ্রমিককে গলা কেটে হত্যা


murder #paperslife

প্রকাশ্যে এক নারী পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করেছে এক বখাটে। শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তানিয়া আক্তার(২২)।

নিহত তানিয়া আক্তারের বাড়ি মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামে। ওই গ্রামের হোসেন আলীর মেয়ে ছিলেন তিনি। তানিয়া রিদিশা টেক্সটাইলে চাকরি করতেন। হবিরবাড়ীর আমতলী এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানান, তানিয়া কাজ শেষে সকালে বাসায় ফেরার পথে বখাটে শাহিদ মিয়া তার পথ রোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে গলা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা বখাটে শাহিন আটক করে পুলিশে দিয়েছে। আটক শাহিন ঈশ্বরগঞ্জ উপজেলার চরনওপাড়া গ্রামের আলীর ছেলে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা জানাননি। প্রেমের প্রস্তারে সাড়া না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।