‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীরকে কাস্ট করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালী। ওই ছবিতে নাকি আট কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রণবীর। এ বার নাকি তা বেড়ে হল ১৩ কোটি।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। নায়িকার পারিশ্রমিক নাকি ছিল ১৩ কোটি টাকা। ফলে রণবীরও এখন দীপিকার সম পরিমাণ পারিশ্রমিক দাবি করছেন বলে জানিয়েছে বলি পাড়ার একটা বড় অংশ। যদিও কোনও কোনও মহলের মতে, এই ছবিতে দীপিকা পেয়েছিলেন ১১ কোটি টাকা।
অবশ্য বক্স অফিসে ছবি হিট হলে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাড়ে। ‘পদ্মাবত’ সাফল্য পেয়েছে। ফলে রণবীর এখন পারিশ্রমিক বাড়ানোর দাবি করতেই পারেন।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবত’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
