সঞ্জয় লীলা বানশালির নির্মিত ‘পদ্মাবতী’ নিয়ে চলচ্চিত্র নিয়ে সকলের আগ্রহের অন্ত নেই। বহুল প্রতীক্ষিত পদ্মাবতী শুরু থেকে নানা কারণে আলোচনায়। সম্প্রতি প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিংয়ের ফার্ষ্টলুক। আজ প্রকাশিত সিনেমাটির অফিসিয়াল ট্রেলার।
ভারতের সময় দুপুর ১৩.০৩ মিনিট অর্থাৎ ০১.০৩ মিনিটে ট্রেলার মুক্তি পায়। আর এই বিশেষ সময়ের পেছনেও আছে ইতিহাস। আট মাসের চেষ্টা পর ১৩০৩ সালে দিল্লির সুলতান চিতোরের দুর্গ জয় দখল করেন। আর তাই ১৩০৩ সালের সঙ্গে সময়ের মিল রেখে ট্রেলার প্রকাশিত হয়েছে।
ঐতিহাসিক এই কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে। ছবি মুক্তি পাবে ১ ডিসেম্বর।
