সম্প্রতি প্রকাশিত হয়েছে দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত সিনেমা পদ্মাবতীর একটি পোস্টার। এই পোস্টারে দীপিকার লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক আলোচনা। তবে এর মধ্যেই সরব হয়ে উঠছে রাজপুত কর্নী সেনারা। তারা বলেছে, ‘পদ্মাবতী’মুক্তি পাবে না। যেকোন মূল্যে ‘পদ্মাবতী’র মুক্তি আটকাবো।’
শুটিং চলাকালীন রাজপুত রমণীকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে সিনেমায়, এমন দাবি তুলে ‘পদ্মাবতী’র শুটিং বন্ধ করে দেওয়া হয় জয়পুরে। রাজপুতদের এক সংগঠনের পক্ষ থেকে সেদিন রীতিমতো তাণ্ডব চালানো হল ‘পদ্মাবতী’র সেটে। ছাড় পাননি পরিচালক সঞ্জয় লীলা বানশালীও। চড়ের উপর চড় হজম করে নিগ্রহের শিকার হতে হয়েছিল বলিউডের শীর্ষ এই পরিচালককে।
থেমে থাকেননি বানশালী। আগামী ১ ডিসেম্বর মুক্তি দেয়া হবে সিনেমাটি। কিন্তু বানশালীর সাথে যে রাজপুত কর্নী সেনারাও থেমে থাকেননি। এর প্রমাণ মিলেছে ‘পদ্মাবতী’র পোস্টার প্রকাশের পর। পোস্টার প্রকাশের পর পরই জয়পুরের একটি সিনেমা হলে তাণ্ডব চালিয়েছে তারা। পদ্মাবতীর পোষ্টারে আগুন জ্বালিয়ে ‘পদ্মাবতী’ সিনেমাটি মুক্তিতে বাধা প্রদানের হুমকি দিয়েছে তারা।
ছবিটি ঘিরে আরও একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। শোনা যাচ্ছে, এতে শুধু দীপিকা নন, এক পুরুষের প্রেমেও পড়তে দেখা যাবে রণবীর সিংকে।
নির্মাণের শুরু থেকেই সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবি ‘পদ্মাবতী’ নানা সংকটের মুখোমুখি হয়েছে। কিন্তু নির্মাতা ছবিটির কাজ শেষ করতে বদ্ধপরিকর ছিলেন। দীপিকা পাড়ুকোন আছেন ‘পদ্মাবতী’ চরিত্রে। এছাড়া শহীদ কাপুর ‘পদ্মাবতী’র স্বামী রতন সিং ও রণবীর সিং আলাউদ্দীন খলজীর ভূমিকায় অভিনয় করছেন।
