পরমাণু কর্মসূচি স্থগিত করেছে উত্তর কোরিয়া




এক ঐতিহাসিক ঘোষণায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অনির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছেন৷ এমনকি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থলও একেবারে বন্ধ করে দিয়েছে তারা৷
আজ শনিবার উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে এ কথা৷
বার্তা সংস্থাটির মতে, এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র কমিয়ে আনা ও এর ব্যবহার থেকে বিরত থাকার বিশ্বব্যাপী যে উদ্যোগ সেখানে উত্তর কোরিয়াও যুক্ত হলো ৷
ঘোষণায় কিম বলেন, গত জানুয়ারিতে যখন যতটা পরমাণু শক্তি অর্জন করা প্রয়োজন ততটা করা হয়ে গেছে বলে তিনি জানিয়েছিলেন, তখনই কোরীয় উপদ্বীপে শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল৷ তিনি বলেন যে, আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রয়োজন হবে না৷
তবে যে পরমাণু শক্তি অর্জন করেছে উত্তর কোরিয়া, যাকে তা কমিয়ে আনার কোনো পরিকল্পনা আছে কিনা, তা নিয়ে কিছুই বলেননি কিম৷
ঘোষণার পর টুইট বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি লিখেছেন, ‘‘উত্তর কোরিয়া ও বিশ্বের জন্য সুখবর এটি৷”