মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে ছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪ দিন শেষে পরিবারের কাছে ফিরলেন সাকিব।
জানা গেছে, স্ত্রী-কন্যার সঙ্গে কিছুদিন কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। এরইমধ্যে করোনা পরিস্থিতি মাথা চাড়া দিয়ে উঠলে আইসোলেশনে থাকতে নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেন তিনি।
সেখানে দুই সপ্তাহ কাটাতে হয় তাঁকে। ১৪ দিন শেষে গত শুক্রবার ফের পরিবারের কাছে ফিরে যান সাকিব।
আইসোলেশনে থাকা অবস্থায় চুপ করে বসে থাকেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। করোনা মোকাবিলা্য খুলেছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা।
সংস্থাটির মাধ্যমে ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে নিজের র মাধ্যমে সাহায্য করেছেন সাকিব। সেইসঙ্গে করোনা পরীক্ষায় টেস্টিং কিট সরবরাহের জন্য ২০ লাখ টাকার তহবিল গঠনে এগিয়ে আসে তার প্রতিষ্ঠান।

