আন্দাজ আপনা আপনা’ কিংবা ‘দুলহে রাজা’, ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ বা ‘মোহরা’, তিনি ছিলেন দর্শকদের হৃদয়ে। তাকে ‘৯০ এর দশকের হার্টথ্রব বললে কোনও ভুল হবে না। বুঝতেই পারছেন, রবিনা ট্যান্ডনের কাথাই বলা হচ্ছে।
বড় পর্দা থেকে সরে গেলেও, তিনি যে এখনও দর্শকদের হৃদয়ের রানি, তা বেশ স্পষ্ট। এবার সেই রবিনাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তার এক ভক্ত। প্রিয় নায়িকাকে এ জন্মে পাবেন না, তাই পরের জন্মের জন্য আগে থেকেই বুক করতে চান ওই ব্যক্তি। পরের জন্মে রবিনা ম্যাম কি তাকে বিয়ে করবেন!
অভিনেত্রীকে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে, তিনিও বেশ মজা করেই পালটা উত্তর দেন। রবিনা জানান, দুঃখিত, কারণ আগামী ৭ জন্মের জন্য যে তাকে বুক করে নেওয়া হয়েছে।
জনপ্রিয় অভিনেত্রীর ওই মজার উত্তরে যেন উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেট জনতা। রবিনাও যে এভাবে মজা করে বিয়ের প্রস্তাব ফেরাতে পারেন, তা অজানা ছিল অনেকের কাছেই।
সোশ্যাল হ্যান্ডেলে প্রিয় নায়িকার ছবি দেখে কেউ বলছেন, যতবার তাকে দেখেন, তিনি নতুন নতুন করে তার প্রেমে পড়ে যান। আবার কেউ বলতে শুরু করেন, রবিনা সব সময়ই রানি থেকে যাবেন।

