পর্ণ ছবি নষ্ট করায় বাবার বিরুদ্ধে ছেলের ক্ষতিপূরণ দাবি!



যুক্তরাষ্ট্রের মিশিগানে ছেলের জমিয়ে রাখা পর্ণ ছবি নষ্ট করার দায়ে বাবার বিরুদ্ধে ৭২ লাখ টাকার  মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত শুক্রবার(১২ এপ্রিল)  প্রায় কয়েকমাস মাস পর নিজের বাড়িতে আসেন ওই বাবা। বাড়িতে ফিরে দেখতে পান পর্ন ছবির ১২টি বাক্স ভর্তি ডিভিডি। তখন তিনি সেগুলো নষ্ট করে ফেলেন।

এছাড়াও, ওই বাবা জানান যে, তিনি তার ছেলের ভালোর জন্যই পর্ন ছবির ডিভিডি গুলো নষ্ট করেন। তাছাড়া,  পর্নকে তিনি মাদকের সঙ্গে তুলনা করে ছেলেকে পাঠানো ই-মেইলে  বলেন, এক ব্যাগ কোকেন দেখলে তিনি যা করতেন, পর্ণের ক্ষেত্রেও তাই করেছেন তিনি।

এদিকে পর্ণ ডিভিডি গুলো নষ্ট করে দেয়ার কারণে বাবার বিরুদ্ধে আদালতে ক্ষতিপূরণ চেয়ে ৭২(৮৬ হাজার মার্কিন ডলার) লাখ টাকার মামলা করেছেন মিশিগানের অধিবাসী ওই ছেলে।