টেস্টে ধারাবাহিক ফর্মহীনতার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
আগামী এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে মুমিনুল হকরা। সফরের শেষ অংশে পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পড়ুন : নিষিদ্ধ হয়েও পুরস্কৃত সাকিব
মাহমুদউল্লাহ ছুটি চেয়ে বিসিবি বরাবর লিখিত আবেদন করেছেন বলে এক গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে না থাকতে লিখিত আবেদন করেছে মাহমুদউল্লাহ। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
জানা যায়, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ।
পড়ুন : কথা দিলেন মমিনুল
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে অংশ নেননি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তাকে ছাড়াই পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলে দেশে ফিরেছে টাইগাররা।

