পাকিস্তানে আবারও লকডাউনের আহ্বান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

লকডাউন তুলে নেওয়ার পর দ্রুত সংক্রমণ বাড়ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। ফলে আবারও লকডাউন আরোপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

একই সঙ্গে করোনার পরীক্ষা ও নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার কথা তুলে ধরে দেশটির করোনা সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডন ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের পূর্ব প্রস্ততি ছাড়াই পাকিস্তানের চারটি স্টেটে লকডাউন তুলে নেওয়ার কারণে দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে করোনা সংক্রমণের হার ২৪ শতাংশ, যা যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। এমতাবস্থায় পাকিস্তানে সবিরাম লকডাউন অর্থাৎ দুই সপ্তাহ লকডাউন ও দুই সপ্তাহ শিথিল এমন ধারাবাহিক পদক্ষেপ নেওয়া উচিত।

এর আগে গত শুক্রবার অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানে আর লকডাউন আরোপ করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছিলেন, ‘ভাইরাসের সংক্রমণ কমাতে সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আর লকডাউন আরোপ করতে পারব না, এ দেশের সে সামর্থ্য নেই।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আক্রান্তের দিক থেকে ১৫ নম্বরে রয়েছে পাকিস্তান। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ২৫৫ জনের।পাকিস্তানে আ