পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ১৩




পাকিস্তানের তেল-গ্যাসসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে সুফিদের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
গতকাল বৃহস্পতিবার এ বোমা হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি ‘ডন নিউজ’কে একথা জানিয়েছেন।