পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা, নিহত ৬



পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা, নিহত ৬
Police officers survey a damaged car at the site of an attack at the Pakistan Stock Exchange entrance in Karachi June 29, 2020. REUTERS/Akhtar Soomro


পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। করাচিতে সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

হামলার পরপরই স্থানীয় পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং চার হামলাকারীকে হত্যা করেন। ওই এলাকায় এখনও অভিযান চলছে।

হামলাকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।