চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামের অধিবাসী অমিত কুমার। তিনি মেহেরপুর গাংনী শহরে মামার বাড়িতে থেকে নাজ জুয়েলার্সে স্বর্ণ কারিগরের কাজ করতেন। সম্প্রতি পানির বদলে এসিড পানে তার মৃত্যু হয়েছে।
রোজকার মত অমিত জুয়েলার্সের কারখানায় কাজ করতে যায়, শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত ওষুধ নিতেন। সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি। তবে ওষুধের পর পানির পরিবর্তে সোনার গয়না পরিষ্কার করার যে এসিড মিশ্রিত ‘গিল্টি জল’ থাকে তা পান করেছিলেন।
‘গিল্টি জল’ পানের পর অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসা শুরু হওয়ার পর তার অবস্থার অবনতি হলে দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিরপুর এলাকায় তাঁর মৃত্যু হয়।
ভুলক্রমে এসিড পানি পান করার ফলে অমিতের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের কারও কোন অভিযোগ ছিলোনা। গাংনী থানার ওসি জানান, ‘পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেয়া হয়েছে।’

