পাল্টে গেছে ৫ জেলার ইংরেজি বানান




পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া।
জেলা বর্তমান                                 ইংরেজি বানান                                   নতুন ইংরেজি বানান
চট্টগ্রাম                                          Chittagong                                      Chattagram
বরিশাল                                        Barisal                                             Barishal
কুমিল্লা                                        Comilla                                              Kumilla
যশোর                                          Jessore                                               Jashore
বগুড়া                                         Bogra                                                  Bogura
উল্লেখ্য, নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।