কেকের বিভিন্ন রকমের নকশা তো আমাদের সবারই দেখা। নানারকমের আকৃতির কেকে কখনো প্রিয় কার্টুন, পছন্দের ছবি সহ আকর্ষণীয় ডিজাইন আমাদের নজর প্রায়ই কেড়ে নেয়।
তবে এবার যদি বলা হয় পাস্তা দিয়ে তৈরী হলো কম্পিউটার, বিশ্বাস হবে কি????
মিকাহ লাপ্ল্যান্ত নামে এক ইউটিউবার এবার পাস্তাকে আস্ত কম্পিউটারের রূপ দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। নিজের বানানো এই পাস্তা কম্পিউটারের ভিডিও তিনি নিজেরই ল্যাপ্ল্যানেট আর্টস নামক ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম পোস্ট করেন।
এই ইউটিউবার তার এই আবিষ্কারের ‘দ্যা লাস্যাগনা পিভি সি ১’ নামকরণ করেন।
এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে ব্যবহৃত একটি আসুস ট্রান্সফরমার ট্যাবলেট মাদারবোর্ড ব্যবহার করে বিশ্বের প্রথম পাস্তা পিসি তৈরি করেছি আমি। এটি সম্পূর্ণরূপে কার্যকরী একটি কম্পিউটার, তবে পুরনো ট্যাবলেটের মাদারবোর্ড দিয়ে তৈরি করার কারণে ভিডিও স্ট্রিমিং বা গেম খেলতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।’
হঠাৎ এমন অদ্ভুত চিন্তা মাথায় আসার কারন জানতে চাওয়ায় তিনি বলেন, ‘আমার স্ত্রী একদিন সুস্বাদু পাস্তা তৈরি করে এ নিয়ে রসিকতা করেছিলেন। তখনই এই আজব চিন্তা মাথায় আসে। তারপরেই পাস্তা কম্পিউটারের জন্ম হলো।’
তিনি আরো জানান যে, এই পাস্তা কম্পিউটারের আবরণটি তিনি লাস্যাগনা এবং রিগাতনির সংমিশ্রণে তৈরী করেছেন।
ভিডিওটি দেখুন :

