নওগাঁর বলদগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকায় পলিথিনের ব্যাগ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম।
তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির কিছু দূরে সড়কের পাশে একটি পলিথিনের ব্যাগে নবজাতকটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।
ওই সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতকটিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জানায়, নবজাতকটি সুস্থ আছে।

