পিছিয়ে যাচ্ছে একশ’ বলের ক্রিকেট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই ছিল দর্শকদের মাঠে আনা। সে সুযোগ এখন নেই। তাই শুরু হওয়ার আগেই এক বছর পিছিয়ে গেল ক্রিকেটের নতুন ফরম্যাট ‘১০০ বলের ক্রিকেট’।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। একশো বলের ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল ১৭ জুলাই। ১৫ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল।

ক্রিকেটের ছোট ফরম্যাট দেখতেই বেশিরভাগ দর্শক পছন্দ করছেন। তাই টেস্ট, একদিনের ক্রিকেটের পর টি-২০ ফরম্যাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে।

টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তায় থাবা বসাতে এসেছে টি-১০ লিগ। একশো বলের ক্রিকেট ঘিরেও উন্মাদনা সৃষ্টি হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট পিছিয়ে গেল করোনার কারণে।

আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা। পুরুষ ও নারী, দু’ভাগে ভাগ হয়ে হবে টুর্নামেন্ট। আপাতত ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, এই বছর আর টুর্নামেন্ট আয়োজন করা হবে না।

ইসিবির প্রধান কার্যনির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, কঠিন পরিস্থিতির জন্য এক বছর টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।

ইসিবি আগেই জানিয়েছিল, ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী ১ জুলাই পর্যন্ত কোনওরকম ক্রিকেটীয় কার্যকলাপ হবে না। জুলাই মাসের শেষে কিংবা সেপ্টেম্বরে যদি ক্রিকেট শুরু হয়, তবে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজন করা হবে।