আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার পথে। জমিয়ে পার্টি করলেন। এই প্রথম পিৎজা বানানো হল মহাকাশে। আর তা নিয়ে পার্টিও হল।
আইএসএসে জ্বালানি ভরে দিয়ে আসার জন্য যে মহাকাশযান পাঠানো হয়েছিল নভেম্বরে, ওই পিৎজা বানিয়েছেন তারই মহাকাশচারীরা। তাঁরা আইএসএসে নেমে ওই পিৎজা বানান। তার পর হই-হুল্লোড় করে পার্টি করেন আর যে যত পারেন পিৎজা খেয়েছেন তাঁরা।
৬ জন মহাকাশচারীর অন্যতম ইতালিয় পাওলি নেসপোলি বলেছেন, ‘কী অপূর্ব স্বাদ হয়েছিল সেই পিৎজার!’ওঁরা পৃথিবীতে ফিরে আসছেন ১৪ ডিসেম্বর।
