করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে গেলেন অভিনেতা টম হ্যাঙ্কস। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল এই তারকা ও তার পত্নী রীটা উইলসনকে ।
করোনাভাইরাস সংক্রমণের জন্য অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে গত সপ্তাহ থেকে আইসোলেশনে রাখা হয়েছিল টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রীটা উইলসনকে।
এলভিস প্রিসলির বায়োপিকের শ্যুটিংয়ে ব্রিসব্রেনে হাজির হয়েছিলেন অস্কারজয়ী এই অভিনেতা। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরেই করোনার উপসর্গ দেখা যায় ৬৩ বছর বসয়ী এই অভিনেতা ও তার স্ত্রীর শরীরে। এরপর তাদের শরীরে মেলে COVID-19 ভাইরাস।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজেই করোনাভাইরাসের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন হলিউড এই অভিনেতা।

