পূর্ব এশিয়ার ১ কোটি ১০ লাখ মানুষ গরিব হওয়ার আশঙ্কা: বিশ্বব্যাংক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস মহামারির প্রভাবে পূর্ব এশিয়ার ১ কোটি ১০ লাখ মানুষ গরিব হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

গত সোমবার এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

মহামারির প্রভাব নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এমনকি পরিস্থিতি যদি সবচেয়ে ভালোও হয়, তাহলেও এই অঞ্চলে প্রবৃদ্ধি ব্যাপক হারে কমবে। ২০১৯ সালের ৬ দশমিক ১ শতাংশ থেকে চীনের অর্থনৈতিক সম্প্রসারণ কমে হবে ২ দশমিক ৩ শতাংশ। মহামারি মোকাবিলায় বিশ্বের দুই-পঞ্চমাংশ মানুষ এখন লকডাউন হয়ে আছে। এর কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য, যাতায়াতব্যবস্থা থমকে গেছে। যেসব দেশে এই ভাইরাস ব্যাপক বিস্তার লাভ করেছে, সেসব দেশে হয়তো মন্দা আসবে না, তবে প্রবৃদ্ধি একদম তলানিতে নেমে যাবে।

মাত্র দুই মাস আগে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল, চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৯ শতাংশ, যাও কিনা ছিল ১৯৯০ সালের পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। দুই মাসের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কার্যক্রম রেকর্ড পরিমাণ সংকুচিত হয়েছে দেশটিতে। শিল্প উৎপাদন গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো কমে ওই মাসে।

প্রতিবেদনে বলা হয়, চীনকে বাদ দিয়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৩ শতাংশ হতে পারে। সর্বোচ্চ আশা করলে তা হবে ২ দশমিক ৮ শতাংশ। গত বছর যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। মহামারিটি এ অঞ্চলের অর্থনীতিগুলোকে গভীরভাবে প্রভাবিত করছে। এ ছাড়া এই ধাক্কার গভীরতা এবং কত দিন ধরে এটি চলবে এখনো অনিশ্চিত। এমনিতেই গত বছর যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধ এ অঞ্চলে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখ্য অর্থনীতিবিদ আদিত্য মাত্তু বলেন, ‘মহামারিটি একটি অভূতপূর্ব বৈশ্বিক ধাক্কা দিয়েছে, যার প্রভাবে প্রবৃদ্ধি থমকে যেতে পারে এবং এই অঞ্চলজুড়ে দারিদ্র্য ছড়িয়ে দিতে পারে। এই অঞ্চলের ১৭টি দেশ বৈশ্বিক অর্থনীতির অন্যতম চাবিকাঠি এবং বিশ্ব বাণিজ্যের ৭০ ভাগ নির্ভর করে এই দেশগুলোর ওপর। এখন সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত এই অঞ্চলের মানুষ। এই পারস্পরিক নির্ভরশীল বিশ্বে যেখানে আমাদের অর্থনৈতিক ভাগ্য একে অপরের ওপর নির্ভরশীল, সেখানে এই ধাক্কা সব উল্লেখযোগ্য অর্থনীতিতেই আঘাত হানবে।’