সকোত্রা দ্বীপপুঞ্জ মধ্য প্রাচ্যের দেশ ইয়েমেনে অবস্থিত। ইয়েমেনের মূল ভুখন্ড থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে সকোত্রা দ্বীপপুঞ্জের অবস্থান।
মোট চারটি দ্বীপ মিলে এই সকোত্রা দ্বীপপুঞ্জ। এই দ্বীপের আয়তন প্রায় ৬৫৬০ বর্গকিলোমিটার। এই দ্বীপে রয়েছে অদ্ভুত রকমের সব গাছপালা।
উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, পানির অভাব আর মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে সকোত্রায় এমন অদ্ভুত গাছপালার সৃষ্টি হয়েছে।
উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দ্বীপের প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদই দুষ্প্রাপ্য। তাদের দাবি সকোত্রা দ্বীপে মোট যত রকম উদ্ভিদের প্রজাতি রয়েছে, তাদের মধ্যে ৩৭ শতাংশই বিশ্বের কোথাও পাওয়া যায় না।
কেবল উদ্ভিদই নয়, এখানে যে সব সরীসৃপের দেখা মেলে তার ৯০ শতাংশই বিশ্বের আর কোনও জায়গায় পাওয়া যায় না।
ইউনেস্কো ২০০৮ সালে এই দ্বীপপুঞ্জকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বলে আখ্যায়িত করেছে। এই সকোত্রা দ্বীপের বিচিত্র দর্শন গাছপালাগুলির মধ্যে অন্যতম হল ড্রাগন গাছ। এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় বড়জোড় ৭-৮ ফুট।
সকোত্রা দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে মনে হতেই পারে যে, হয়তো অন্য কোনও গ্রহে এসে পড়েছি।

